২০১০ সালে ময়মনসিংহের গোবরাকুড়া-কড়ইতলি স্থলবন্দর ঘোষণা দেওয়া হয়। এর প্রায় ৮ বছর পর ৭৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ৩১ একর জমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, সীমানাপ্রাচীর নির্মাণ, ওপেন স্ট্যাক ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, দুটি গুদামঘর, অফিস ভবনসহ যাবতীয় অবকাঠামো নির্মাণ করা হয়। গত জুন মাসে প্রকল্পের মেয়াদ শেষ হয়। স্থলবন্দর এখন পুরোপুরি প্রস্তুত বলে জানা গেছে।
২০০১ সালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ২৪টি স্থলবন্দর ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি স্থলবন্দর হিসেবে পরিচালিত হচ্ছে।
বাকি স্থলবন্দরগুলোর এসব স্থলবন্দরে কোনো অবকাঠামো তৈরি হয়নি কিংবা তৈরি হচ্ছে। এই স্থলবন্দরগুলো হলো থেগামুখ (রাঙামাটি), চিলাহাটি (নীলফামারী), দর্শনা (চুয়াডাঙ্গা), দৌলতগঞ্জ (চুয়াডাঙ্গা), ধানুয়া কামালপুর (জামালপুর), শেওলা (সিলেট), দর্শনা (চুয়াডাঙ্গা), ভোলাগঞ্জ (সিলেট) ও বাল্লা (হবিগঞ্জ)।
Leave a Reply