ওয়্যার ওএস থ্রিতে চলা স্মার্টঘড়িতে হোয়াটসঅ্যাপ ফোনকল গ্রহণ করে কথা বলা যাবে। হোয়াটসঅ্যাপে ফোনকল এলেই রিংটোন বাজিয়ে ব্যবহারকারীদের সতর্ক করবে স্মার্টঘড়ি। পর্দায় থাকা রিসিভ বাটন চাপলেই কথা বলা যাবে। এ জন্য কাজও শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
বর্তমানে ওয়্যার ওএস থ্রিতে চলা স্মার্টঘড়ির মধ্যে স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি ওয়াচ ৪ এবং ৫ অন্যতম। নতুন এ সুবিধা কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ। সূত্র: এনডিটিভি

টাচস্ক্রিনসহ ইয়ারবাড চার্জিং কেস
গান শোনা শেষে কেসটির মধ্যে রেখে দিলেই চার্জ হবে ইয়ারবাড। তারহীন প্রযুক্তির কেসটিতে ১ দশমিক ৪৫ ইঞ্চি এলইডি প্রযুক্তির টাচ স্ক্রিন থাকায় বাইরে থেকেও ইয়ারবাড চার্জ চালু বা বন্ধ করা সম্ভব। জেবিএলের তৈরি ইয়ারবাড চার্জিং কেস আগামী বছরের শুরুতে বাজারে আসবে।
সূত্র: দ্য ভার্জ
Leave a Reply