উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাক আহমেদ বলেন, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী দ্বিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু উপজেলা চেয়ারম্যান মাঈনুল হকের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে সম্মেলন মঞ্চটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে আপাতত সম্মেলন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাঈনুল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা দলীয় নেতা-কর্মীরা একত্র হয়ে বিএনপির নৈরাজ্যবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেছিলাম। পরে খবর পাই, স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা নৈরাজ্য সৃষ্টি করতে জড়ো হচ্ছে। এ জন্য আমরা মঞ্চটি ভেঙে দিয়েছি।’ বারহাট্টায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করতে দেওয়া হবে না বলে তিনি জানান।
Leave a Reply